• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সান্তাহার স্টেশনে চুরি করে পালানোর সময় চোর গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৪৩৭ Time View
প্রকাশঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সান্তাহার রেলওয়ে স্টেশনে ট্রেনের যন্ত্রাংশ চুরি করে পালানোর সময় আতোয়ার রহমান (৪৫) নামের এক চোরকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

গত রোববার (২০ নভেম্বর) রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফরমে আন্ত:নগর নীলসাগর ট্রেনে এ চুরির ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আতোয়ার রহমান আদমদীঘির সান্তাহার পৌরসভার পোওতা গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে।

সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনী সুত্রে জানাযায়, গত রোববার রাত ১০ টায় চিলাহাটী থেকে ঢাকাগামী নীলসাগর আন্ত:নগর এক্সপ্রেস সান্তাহার ৩নং প্লাটফরমে থামার পর ওই ট্রেনর প্রথম শ্রেনীতে ব্যবহৃত ২টি কটহুক চুরি করে পালানোর সময় নিরাপত্তা বাহিনী স্টেশনের বটতলা নামক স্থানে আতোয়ার রহমানকে আটক করে।

এরপর তার হেফাজত থেকে উল্লেখিত চুরি করা যন্ত্রাংশ উদ্ধার করা হয়। সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার হাবিলদার নাহিদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করে বলে তার বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে তানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category