• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সান্তাহার স্টেশনে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার সরঞ্জাম উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৩৩৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সান্তাহার রেলওয়ে স্টেশনে চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার ও তাদের নিকট থেকে চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে পুলিশ। গত মঙ্গলবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের ৫নংপ্লাটফরমের দক্ষিন পাশ থেকে তাদের গ্রেফতার করেন কর্তব্যরত পুলিশ নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ সদর উপজেলার খাস নওগাঁর সেকেন্দার আলীর ছেলে তারিকুল ইসলাম (২৪), একই এলাকার খোকা মিয়ার ছেলে শামিম হোেসন (২৩) ও আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের বুট্টু মিয়ার ছেলে নিরম ওরফে রনজু (২৩)।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে স্টেশনের প্লাটফরমে কর্তব্যরত পুলিশ, নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা পালন ৫নং প্লাটফরমে থাকা উক্ত তিনজনের আচরণ ও সন্দেহজনক ঘোরাফেরা করায় তাদের আটক করে।

এরপরজিজ্ঞাসাবাদ ও বহাতের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে একটি কাটার মেশিন, একটি বার্মিজ চাকু, একটি লোহার রড তিনটি বিভিন্ন ব্যান্ডের বাটম মোবাইল ফোনসেট জব্দসহ তাদের রেলওয়ে থানায় সোপর্দ করে। এ ব্যাপারে সান্তাহর রেলওয়ে থানায় একটি চুরি মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category