• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সান্তাহার স্টেশনে মোবাইল চোরচক্রের সদস্য গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ ট্রেনযাত্রীর মোবাইল ফোন চুরির সময় লিটন (৪৩) নামের এক মোবাইল ফোনচক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে সান্তাহার স্টেশনের ৩নং প্লাটফরম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিটন দিনাজপুর জেলার পার্বতীপুর আমেরিকান ক্যাম্প এলাকার আজিজার রহমানের ছেলে।
সান্তাহার রেলওয়ে পুলিশ জানায়, গতকাল শুক্রবার দুপুরে সান্তাহার রেলওয়ে স্টেশনে খুলনাগামী এক্সপ্রেস ট্রেন ৩নং প্লাটফরমে দাড়ালে লিটন নামের ওই পকেটার জনৈক যাত্রীর পকেট থেকে মোবাইল ফোন চুরির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত মোবাইল চোরচাক্রর সদস্য লিটনকে আদালতে প্রেরন করা হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category