• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ বিভাগের বকনা গরু বিতরণ

দিনকাল বিডি / ৮৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আনুষ্ঠানিকভাবে বিনা মূল্যে বকনা বাছুর ও বকনার উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সাপাহার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বকনা বিতরণ করেন। বিনা মূল্যে বকনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো: গোলাম রাব্বানি,

প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা: হাসান মাহমুদ, সমাজ সেবা অফিসার মো: দেলোয়ার হোসেন, কৃষি সম্প্রসারন অফিসার মনিরুজ্জামান টকি, মৎস্য কর্মকর্তা শামিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সাপাহার উপজেলার বিভিন্ন গ্রামের ৬৫জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারী পুরুষ পরিবারের মধ্যে একটি করে বকনা বাছুর ও বকনার উপকরণ হিসেবে ঢেউটিন ও খুঁটি সরবারহ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category