• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সাপাহারে গ্রামীন জনপদে কাঁচা রাস্তায় জনদুর্ভোগ চরমে

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার গ্রামীন জনপদের মাত্র ২কিলোমিটার রাস্তা পাকাকরণ না হওয়ায় দীর্ঘ দিনের জনদুর্ভোগ এখন চরমে উঠেছে।
এলাকাবাসীর জনদাবীর ভিত্তিতে জানা গেছে উপজেলা সদর হতে মাত্র ৪কিলোমিটার দক্ষিন পশ্চিমে বাসুল ডাঙ্গা গ্রামের অবস্থান। সাপাহার গোদাগাড়ী/চাপাই নবাবগঞ্জের পাকা হাই রোডের পাশের্^ বাসুলডাঙ্গা গ্রাম হতে রাস্তাটি মাঠের মধ্য দিয়ে পিছলডাঙ্গা গ্রামের গ্রামীন পাকা রাস্তায় উঠেছে।

রাস্তাটির উভয় পাশের্^ হাজার হাজার বিঘা আমের বাগান প্রতি আম মৌসুমে এসব বাগান হতে বাগানিরা তাদের উৎপাদিত আম এই পথেই টলি, ভ্যান, অটোভ্যান সহ বিভিন্ন ধরণের যানবাহনে করে সাপাহার সদরে আমের বাজারে নিয়ে আসে। রাস্তাটি পাকা না হওয়ায় কাঁচা রাস্তায় সীমাহীন দুর্ভোগে পড়েন সকল আমচাষীরা হাজারো কষ্ট করে তাদের আমগুলি বাজারে নিয়ে আসেন।

এছাড়া পিছলডাঙ্গা, শাহাবাজপুর,দক্ষিনপাড়া, পশ্চিমপাড়া, উত্তরপাড়া, মধ্যপাড়া, মলপাড়া, সিঙ্গাহার,ধবলডাঙ্গা, বিদ্যানন্দী, পানিতইড় ও বাসুলডাঙ্গা সহ ১০/১৫টি গ্রামের মানুষ প্রতিদিন ওই পথে চলাচল করে থাকে। রাস্তাটি পাকাকরণ না হওয়ায় অনেকেই ২কিলোমিটার রাস্তা ব্যবহার না করে কমপক্ষে ১০কিলোমিটার পথ ঘুরিয়ে সাপাহার সদরে আসা যাওয়া করেন। বিগত সরকারের শাসনামলে প্রতিটি ভোটের সময় এলে ইউপি চেয়ারম্যান, মেম্বার এমনকি এমপি মন্ত্রিরাও ওই রাস্তাটি পাকাকরণের আশ্বাস দিয়ে এলাকাবাসীর নিকট ভোট প্রার্থনা করে থাকেন কিন্তু ভোট পেরিয়ে গেলেই আর রাস্তাটির কথা তাদের মনে থাকেনা ফলে বর্তমান সময় পর্যন্তও রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে।

হাজার হাজার বিঘা আমবাগান মালিক ও এলাকাবাসীদের বর্ণনাতিথ কষ্ট থেকে উদ্ধারের জন্য তারা দ্রæত উপজেলা সদরের নিকটবর্তী কর্দমাক্ত ওই কাঁচা রাস্তাটি পাকাকরনের ব্যবস্থা গ্রহণ করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category