• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ ‘দুর্যোগ প্রস্তুতিকরণ লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়ব’ এই প্রতিপাদ্যের বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।

বরিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের আয়োজনে উপজেলার জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে বিদ্যালয় মাঠে সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লূনা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয় মাঠে সাপাহার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসারের নের্তৃত্বে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী, জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোতাহার হোসেন চৌধুরী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক নারগিস আক্তার মনি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category