• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সাপাহারে দুবৃত্তের ছুরিকাঘাতে মহিলার মৃত্যু

দিনকাল বিডি / ১২৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে বাড়িতে ভিতরে প্রবেশ করে হামেদা বেগম(৫০) নামের ঘুমন্ত এক মহিলাকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করেছে অজ্ঞাত দুবৃত্ত।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উপজেলার পাতাড়ী ইউনিয়নের কলমুডাঙ্গা ভেড়ী পাড়া গ্রামে গত বুধবার দিবাগত মধ্য রাতে।
সরজমিনে ঘটনাস্থলে গিয়ে জানাগেছে ওই গ্রামের জহুরুল ইসলামের ছোট স্ত্রী হামেদা বেগম(৫০) স্বামী কাজের জন্য রাজধানী ঢাকা শহরে থাকায় প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে ওই দিন রাতের বেলা নিজ বাড়ির ভিতর বারান্দায় প্রতিবেশি মাহফুজা নামের এক ভাইঝিঁকে সাথে নিয়ে চৌকির উপর ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক পৌনে ২ টার দিকে অজ্ঞাত নামা দুবৃত্ত সবার অগোচরে ওই বাড়ির ভিতরে প্রবেশ করে ঘুমন্ত মহিলা হামেদা বেগমের তল পেটে ধারালো ছুরি মেরে জখম করে পালিয়ে যায়্। ছুরিকাহত ওই মহিলার ডাক চিৎকারে তার পাশে ঘুমিয়ে থাকা অপর মহিলা মাহফুজা জেগে উঠে এবং সেও আত্মচিৎকার দিতে শুরু করে।তাদের ডাক চিৎকারে বাড়ি ও আশে পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। প্রথমে হামেদাকে সাপ কামড়ে দিয়েছে মনে করে তাকে গ্রামের ওঝাঁ মকবুলের নিকট নেয়া হয় সেখানে অবস্থার অবনতি দেখে ভ্যান যোগে মিরাপাড়া দিঘির হাটে ডাঃ জাহিদ এর নিকট নিয়ে যায়। ডাক্তার জাহিদ সাহেব তাকে ভাল করে চিকিৎসা করার এক পর্যায়ে হামেদার তল পেটে একটি আঘাতের চিহৃ দেখতে পায় এবং রোগীকে মৃত বলে ঘোষনা করেন। আত্মীয় স্বজনরা নিহতরে লাশ রাতেই নিজ বাড়িতে নিয়ে আসে। সংবাদ পেয়ে সাপাহার থানা পুলিশের এস আই আতাউর রহমান ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এবিষয়ে সাপাহার থানায় একটি হত্যামামলা দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হাবিবুর রহমান জানিয়েছেন।এ রিপোর্ট লিখা পর্যন্ত মর্মান্তিক এই হত্যাকান্ডের কোন ক্লু উদ্ধার করতে বা হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category