• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সাপাহারে প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ২০২৪-২০২৫অর্থবছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি এবং প্রাতিষ্ঠানিক পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সাপাহার উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সরকারী পুকুরে আনুষ্ঠানিকভাবে এই পোনামাছ অবমুক্তকরা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উক্ত পোনামাছ অবমুক্তকরণে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, সহকারী ভূমিকমিশনার এসিল্যান্ড আবিদা সিফাত, পত্নীতলা উপজেলা মৎস্য সম্প্রসারন অফিসার মোহসিনা খাতুন,সাপাহার উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা পারভিন সাপাহার উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিগন, সুফলভোগী প্রাতিষ্ঠানিক পুকুরের মালিকগণ সেখানে উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা স্কুল কলেজের পুকুর ও বিজিবি ক্যাম্পের পুকুরগুলি সহ মোট ২৬টি পুকুরে ২৮০কেজি দেশীয় কার্পজাতের পোনামাছ বিতরণ করা হয় যার মূল্য প্রায় ১লক্ষ ১০হাজার টাকা বলে উপজেলা মৎস্যদপ্তরের দপ্তর প্রধান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category