• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সীমাহীন দুর্নীতি লুটপাটের পরে অর্থনীতি টিকে আছে পোশাক শিল্পের উপর – শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোটার গাজীপুর
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, দেশে সীমাহীন দুর্নীতি, লুটপাটের পরেও অর্থনীতি টিকে আছে পোশাকশিল্পের ওপর নির্ভর করে। দীর্ঘ লড়াই শেষে আমরা দায়িত্বে এসেছি। আমাদের প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। শ্রম অঞ্চলে অসন্তোষের ঘটনায় বহিরাগতরা জড়িত। শ্রম অসন্তোষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, দীর্ঘ রক্তক্ষয়ী লড়াই শেষে আমরা স্বাধীনতা পেয়েছি। দায়িত্ব গ্রহণের পরপরই সম্মুখীন শ্রমিক অসন্তোসের। শ্রমিক অসন্তোষ সৃষ্টির জন্য বহিরাগতরাও রয়েছে। এ নিয়ে আমরা শ্রমিক নেতৃবৃন্দ মালিকপক্ষসহ সকলদের সাথে বারবার বসে ১৮ দফা প্রণয়ন করেছি। এরমধ্যে স্বল্পমূল্যে শ্রমিকদের মাঝে পণ্য সরবরাহ একটি। আমার একটা স্বপ্ন আছে, গার্মেন্টস শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করা। গার্মেন্টস শ্রমিকদের সামাজিক নিরাপত্তার জন্য পেনশন স্ক্রিম ব্যবস্থা চালু করা হবে। যদিও এটা সময় সাপেক্ষ তবুও আমি এই প্রকল্পটি শুরু করে দিয়ে যেতে চাই। পরবর্তী যেকোন সরকার আসলে যেন এটা বাস্তবায়ন করতে পারে। যাতে পরবর্তীতে তাদের দুর্বিষহ জীবন যাপন করতে না হয়। পোশাক খাতে যেন উৎপাদন ব্যাহত না হয়।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে বুধবার সকাল দুপুরে সরকার কর্তৃক পোশাক শিল্প শ্রমিকদের জন্য ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচিরর উদ্বোধন অনুষ্ঠানে জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড কারখানায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই সম্মুখীন হয়েছি শ্রমিক অসন্তোসের। শ্রমিক অসন্তোষ সৃষ্টির জন্য বহিরাগতরাও দ্বায়ী রয়েছে। এ নিয়ে আমরা শ্রমিক নেতৃবৃন্দ মালিকপক্ষসহ সকলদের সাথে বারবার বসে গত ২৪ তারিখ ১৮ দফা প্রণয়ন করেছি। আমরা আশাবাদী অচিরেই এই খাতের সকল সমষ্যা সমাধান হয়ে যাবে।
তিনি আরও বলেন, পোশাক শ্রমিকদের ১৮ দফা মেনে নেওয়ার পর এবারই প্রথম ন্যায্য মূল্যে টিসিবি পন্য বিতরণ কার্যক্রম শুরু করেছে সরকার। ৪৭০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল গার্মেন্টস শ্রমিকদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপদেষ্টা দেশের শিল্পখাত বাঁচিয়ে রাখতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় মালিকদের কাজ করতে আহ্বান জানান।
বিজিএমইএদর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এর সভাপত্তিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, টেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল, গাজীপুর জেলা প্রসাশক নাফিসা আরেফীন, নোমান গ্রপের চেয়ারম্যান এ এইচ এম রফিকুল ইসলামসহ কারখানার উর্ধতন কর্তৃপক্ষ ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার কারখানাটির ১ হাজার শ্রমিকের হাতে টিসিবির পণ্য তুলে দেওয়া হয়। পরে কয়েকটি ধাপে কারখানাটির ১৩ হাজার শ্রমিককে এই কর্মসূচির আওতায় আনা হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানায় শ্রমিকদের প্রতি মাসের পাওনা বেতন থেকে টিসিবির পণ্যের মূল্য বাবদ ৪৭০ টাকা কেটে নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category