• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জের ঝিনিয়া স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

দিনকাল বিডি / ২১৮ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আব্দুল খালেকের দুর্নীতি, অপব্যবস্থাপনা, অদক্ষতা, স্বেচ্ছাচারিতা, বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, লুটপাট, শিক্ষার মান নষ্ট করা ও ১৪০ জন শিক্ষার্থীকে পুনরায় ভর্তি না করে ছাত্রত্ব বাতিল করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

সোমবার সকাল ১১ ঘটিকায় সচেতন নাগরিক সমাজ ও অভিভাবকবৃন্দ আয়োজনে ঝিনিয়া বাজারে স্কুল সংলগ্ন রাস্তায় ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আহসান হাবীব মাসুদ, দহবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশেক আলী জিকু, মহিলা আওয়ামীলীগ সভাপতি রিনা পারভীন মুক্তি, ইউপি সদস‍্য আনোয়ার হোসেন, বিদ‍্যালয়ের বহিঃস্কৃত শিক্ষার্থী ইমরান মিয়া, অভিভাবক মুন্সি আমিনুল ইসলাম সাজু, মিলন চন্দ্র, বাবু মিয়া, আইয়ুব আলী, আব্দুল মজিদ, ছাত্রনেতা সুমন মিয়া, বাবলু মিয়া ও মিঠু মিয়া প্রমূখ।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে ১৪০ জন শিক্ষার্থীর পুনঃভর্তি, পকেট কমিটি গঠনসহ দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারণ দাবী করে হুশিয়ারী উচ্চারণ করেন অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। শেষে বিদ‍্যালয়ের বহিঃস্কৃত
শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অফিস রুম তালাবদ্ধ করে রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category