• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের অপহৃত স্কুল ছাত্রীকে ৬ মাস পর উদ্ধার এবং অপহরণকারি জাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিত্বে গত বৃহস্পতিবার রাতে থানার এসআই আবু রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার গঞ্জমরুয়া স্কুল ও কলেজের সামন হতে স্কুল ছাত্রীকে উদ্ধার এবং জাহিদকে গ্রেপ্তার করে। জাহিদ উপজেলার বেলকা ইউনিয়নের বেকরির চর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, গত বছরের ১৫ আগস্ট স্কুল যাওয়ার পথে ওই ছাত্রীকে অপরহরণ করে নিয়ে যায় জাহিদ। এ নিয়ে ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় অপহ্নরণ নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। পুলিশ দীর্ঘদিন চেষ্টার পর তাদেরকে উদ্ধার ও গ্রেপ্তার করে।
থানার পুলিশ পরিদর্শক তদন্ত সেরাজুল হক জানান, শুক্রবার আসামি জাহিদকে জেল হাজতে এবং স্কুল ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category