• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

দিনকাল বিডি / ১৪৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, ইউনিয়ন পরিষদ, ব্যাংক বীমা, রাজনৈতিক অঙ্গ-সংগঠন ভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা, র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, তবারক বিতরণ ও দোয়া মাহফিল। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার। উপজেলা প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিম, থানা অফিসার কেএম আজমিরুজ্জামান, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, পৌর আ’লীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমূখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে উপজেলার বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ব্যাপক কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালনক করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক মুসলিম আলী, হায়দার আলী, উজ্জল বিকাশ রায়, সেলিম মিয়া প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category