• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে জমিতে বিষ প্রয়োগে কৃষকের ধান নষ্ট করে প্রতিপক্ষ

দিনকাল বিডি / ১৩৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে হুড়াভায়াখাঁ গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ তিন বিঘা জমির আধাপাকা বোরো ধানক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকায় চলছে নানা জল্পনা কল্পনা। অভিজ্ঞ মহলের দাবি এ কেমন শত্রুতা। বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থ পরিবারটি।

জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই গ্রামের আয়নাল হকের সাথে প্রতিবেশি ফুল মিয়াদের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায় ১২ এপ্রিল রাতের আধারে ফুল মিয়ার লোকজন বিরোধপূর্ণ তিন বিঘা জমিতে ফসল নষ্টকারী কীটনাশক ওষুধ প্রয়োগ করে। এ সময় বেশ কয়েকজন প্রতক্ষদর্শী ওষুধ প্রয়োগের বিষয়টি দেখে ফেলে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

অভিযোগকারি আয়নাল হক জানান, পৈতৃক জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে ফুল মিয়ার লোকজন বিরোধপূর্ণ তিনবিঘা জমি জবর দখল করার চেষ্টা চালিয়ে আসছিল। এমনকি ফসলের ক্ষতি সাধনের বিষয়টি বিভিন্ন মাধ্যমে বলাবলি করছিল। সেই সূত্রধরে বোরো ধানক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল বিনষ্ট করে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধান হয়েছে।

ফুল মিয়া জানান, জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে, এটি সত্য। তবে ধানক্ষেতে আয়নাল হকের লোজন বিষ প্রয়োগ করে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।

উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিব জানান, এটি অন্যায়। যায় হোক না কেন ধানক্ষেতে ফসল নষ্টকারি কীটনাশক প্রয়োগ করা কোন ক্রমেই উচিত হয়নি।

উপজেলা নিবার্হী অফিসার (চলতি দায়িত্ব) মো. মাসুদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category