• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সুন্দরগঞ্জে ট্র্যাক্টর কেড়ে নিল শিশু সিমার প্রাণ

দিনকাল বিডি ২৪ / ২৪৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জর পৌরসভায় অবৈধ যান ট্র্যাক্টর (কাকড়া) কেড়ে নিল মাহফুজা আক্তার সিমা (৬) নামের এক শিশুর প্রাণ। বিক্ষুদ্ধ জনতা বেপরোয়া গতির ওই ট্র্যাক্টরকে আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পৌরসভার মহিলা ডিগ্রী কলেজের পিছনে। সিমা পৌর সভার ৩ নং ওয়ার্ডের মহববত হোসেনের কন্যা এবং সুন্দরগঞ্জ প্রি-ক্যাডেট স্কুলের নার্সারির শিক্ষার্থী। এলাকায় চলছে কান্নার রোল।

জানা গেছে, সীমা তার সহপাটিদের নিয়ে মহিলা কলেজের পিছনের সড়কে খেলাধুলা করছিল। এ সময় বালু ভর্তি অবৈধ যান ট্র্যাক্টর বেপরোয়া গতিতে এসে পিছন থেকে সীমাকে চাপা দেয়। সীমা ট্র্যাক্টরের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা ছুটে এসে ট্র্যাক্টরটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেন এবং বালু ভর্তি ট্যাক্টরটি থানায় নিয়ে যায়।

থানার ওসি মো. মাহবুব আলম জানান, এনিয়ে থানায় ইউটি মামলা হয়েছে। ট্র্যাক্টরটি আটক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category