• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে নব-নির্বাচিত এমপি’র সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সরকারি দপ্তরের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন গাইবান্ধা-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার।

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, থানার ওসি মো. মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়্যিদ মুহাম্মদ আমরুল্লাহ, কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মোন্নাফ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সুমনা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মন্ডল, শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুজ্জামান খাঁন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়সার, জনস্বাস্থ্য কর্মকর্তা খোকন রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এমপি আব্দুল্লাহ নাহিদ নিগার বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে মধ্যম আয়ের দেশের দিকে। বাংলাদেশ এখন বিশ্ব নন্দিত উন্নয়নের রোল মডেল। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ব ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

তিনি আরও বলেন, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে সকলের সহযোগিতায় উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমি উন্নয়নকে আরও সমৃদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। এ উপজেলাকে আমি গড়ে তুলবো শান্তিময়, সুন্দর উন্নয়নের রোল মডেল হিসেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category