• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সুন্দরগঞ্জে পনের ইউনিয়নে বিএনপি’র কমিটি অনুমোদন

দিনকাল বিডি / ১০৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
তৃণমূল পর্যায়ে বিএনপি’র কার্যক্রমকে বেগবান করার লক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পনেরটি ইউনিয়নে বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটি।
গত ২ মার্চ একই দিনে উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ ও সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত চিঠিতে পনের ইউনিয়নের আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেয়।
পনের ইউনিয়নের আহবায়ক কমিটিতে মুল পদে যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে তারা হলেন- বামনডাঙ্গা ইউনিয়নে আহবায়ক এম এ গফ্ফার মোল্লা, সদস্য সচিব মো. সাগির খান, সোনারায় ইউনিয়নে আহবায়ক মো. মুছাকলিমুল্লাহ, সদস্য সচিব মো. মতিয়ার পারভেজ, তারাপুর ইউনিয়নে আহবায়ক মো. নাজমুল হুদা, সদস্য সচিব মো. শাহজাহান কিবরিয়া নয়ন, বেলকা ইউনিয়নে আহবায়ক সানোয়ার হোসেন বাবু, সদস্য সচিব মো. ইখতিয়ার মামুন, দহবন্দ ইউনিয়নে আহবায়ক মো. সাখাওয়াৎ হোসেন বাদশা, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, সর্বানন্দ ইউনিয়নে আহবায়ক মো. আজিজার রহমান, সদস্য সচিব মো. আবু তাহের আলম, রামজীবন ইউনিয়নে আহবায়ক মো. আশেক আলী, সদস্য সচিব মো. আব্দুল কুদ্দুস সরকার, ধোপাডাঙ্গা ইউনিয়নে আহবায়ক মো. তছলিম উদ্দিন বাবলু, সদস্য সচিব মো. শাবলু মন্ডল, ছাপড়হাটী ইউনিয়নে আহবায়ক এফ আই জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মো. মোকলেছুর রহমান মুকুল, শান্তিরাম ইউনিয়নে আহবায়ক এম মাহফুজার রহমান, সদস্য সচিব মো. আসাদুজ্জামান খন্দকার মাসুদ, হরিপুর ইউনিয়নে আহবায়ক মো. ওবায়দুর রহমান রুপচাদ, সদস্য সচিব মো. সুলতান মিয়া, কঞ্চিবাড়ি ইউনিয়নে আহবায়ক মো. আন্না কায়ছার, সদস্য সচিব মো. আব্দুল হামিদ, শ্রীপুর ইউনিয়নে আহবায়ক মো. শাহাদত হোসেন সেলিম, সদস্য সচিব মো. ছামিউল ইসলাম টিটন, চন্ডিপুর ইউনিয়নে আহবায়ক মো. আব্দুল লতিফ বাবলু, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রাফিক এবং কাপাসিয়া ইউনিয়নে আহবায়ক মো. জামাল উদ্দিন, সদস্য সচিব মো. আব্দুর রহিম।
উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক বলেন, তৃণমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করার লক্ষে আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আংশিক ইউনিয়ন কমিটি আগামি এক সপ্তাহের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করবে। এরপর ওয়ার্ড কমিটি গঠিত হবে। ওয়ার্ড কমিটি গঠনের পর সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করা হবে।
উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ বলেন, হাইকমারে সাথে আলোচনা করে পনের ইউনিয়নের আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। নিয়মতান্ত্রিক ভাবে ইউনিয়ন সম্মেলন সম্পন্ন হওয়ার পর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category