• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে পিতাকে খুন করায় ছেলে গ্রেপ্তার

দিনকাল বিডি / ১১৩ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে মাদকাসক্ত ছেলে সোলেমান মিয়া পিতা নাইব উদ্দিনকে (৫৫) কোদাঁল দিয়ে কুপিঁয়ে খুন করে। এলাকাবাসি ওই ছেলে আটক করে থানা পুলিশের নিকট সোর্পদ করে।
পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় পিতার নিকট মাদক কেনার টাকা চায় সোলেমান। পিতা টাকা দিতে পারবে না বলে ঘরে গিয়ে শুয়ে পরে। ভোররাতে মা ঘর থেকে বের হলে অন্য ঘর থেকে সোলেমান এসে কোদাঁল দিয়ে কুপিঁয়ে পিতাকে খুন করে। পরে পিতাকে মৃত্যু ভেবে পা ধরে টেনে বাড়ির পাশে পুকুর পাড়ে ফেলে দেয়। মা’র চিৎকার পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশিরা ছুটে এসে সোলেমানকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের সুরুতহাল রিপোর্ট করে। পরে সোলেমানকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় স্কুল শিক্ষক রানা মিয়া বলেন, সোলেমান একজন মাদকাসক্ত ছেলে। সে দীর্ঘদিন থেকে মাদক সেবন করে আসছে। তার পিতা ওই ছেলের পিছনে নিঃস্ব হয়ে গেছে। মাদক কেনার টাকা না দেয়ার কারণে প্রায় বাবা-মাকে মারধর করত।
থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, এনিয়ে রোববার রাতে নিহতের বড় ছেলে শফিকুল ইসলাম থানায় মামলা করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলেমান পিতাকে খুন করার কথা স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category