• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলে পত্রিকা বিক্রেতা মোসলিমসহ ২৮৯ জন গৃহহীন

দিনকাল বিডি / ১৩৬ Time View
প্রকাশঃ বুধবার, ২২ মার্চ, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
চতুর্থ পর্যায়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গৃহহীনদের মাঝে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ পেল ২৮৯ জন গৃহহীন অসহায় পরিবার। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে জমির দলিল ও ঘর হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফরুজা বারী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদ আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসসূত্রে জানা গেছে, উপজেলায় মোট বরাদ্দকৃত ঘরের পরিমান ১ হাজার ৬৯১টি। এর মধ্যে ইতিমধ্যে উপজেলার ১ হাজার ১৯২ জন গৃহহীনের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। বুধবার ২৮৯ জন গৃহহীনের মাঝে জমি ও ঘর হস্তান্তর করা হয়। বাকী ২১১টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category