• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে বিরোধী জমির ধান কেটে ফেলেছে প্রতিপক্ষ

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে বিরোধী জমির আধাপাকা বোরো ধান কেটে বিনষ্ট করেছে প্রতিপক্ষ। এনিয়ে সংঘর্ষে একজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকালে।
জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই গ্রামের আব্দুল জলিল মিয়ার সাথে প্রতিবেশি আবুল হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। বিরোধী জমি দীর্ঘদিন ধরে আব্দুল জলিলের দখলে রয়েছে। তিনি ওই জমিতে বোরোধান চাষ করেছেন। ইতোমধ্যে ধান আধাপাকা হয়েছে। এরই এক পর্যায় রোববার বিকালে প্রতিপক্ষ আবুল হোসেনের লোকজন লাঠিসোডা নিয়ে বিরোধী জমির ধান কেটে বিনষ্ট করে। এতে বাঁধা প্রদান করলে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আব্দুল জলিল বলেন, বিরোধী জমি তিনি ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন হতে ভোগ দখল করে আসছেন। হঠাৎ করে প্রতিপক্ষ অংশ সূত্রে জমির মালিক দাবি করে আধাপাকা বোরোধান কেটে বিনষ্ট করে। এনিয়ে আবুল হোসেনের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, এনিয়ে থানায় এজাহার জমা দিয়েছে। তদন্ত সাপেক্ষে মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category