• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে বীজ ও সার বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৮০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুম চত্বরে বীজ ও সার বিতরণ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান মিঞা, এসএপিপিও সাদেক হোসেন প্রমূখ। পরে প্রণোদনার সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬ হাজার ৭৮০ জন কৃষক প্রণোদনার বীজ ও সার পাবেন। এর মধ্যে গম ১ হাজার ৪৫০ জন, ভূট্টা ১ হাজার ১০০ জন, সরিষা ৩ হাজার ৮০০ জন, সূর্যমূখী ৭০ জন, চিনাবাদাম ১৪০ জন, পেঁয়াজ ৮০ জন, মুগ ডাল ৩০ জন, মশুর ডাল ৫০ জন এবং সয়াবিন ৪০ জন। বীজের সাথে প্রতিজন কৃষক ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার পাবে। পর্যায়ক্রমে কৃষকদের মাঝে এইসব ফসলের বীজ ও সার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category