• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে শিশু ননদকে হত্যার দ্বায় স্বীকার করলেন ভাবি

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি বৈরাল কাদেরের চর গ্রামে শিশু ননদ সাদিয়া আক্তারকে (৫) গলা টিপে হত্যা করেছে তার আপন ভাবি রাজিয়া বেগম। আদালত এবং থানা পুলিশের নিকট হত্যার দ্বায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রাজিয়া বেগম। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে। মঙ্গলবার আদালতে রাজিয়া বেগম সাদিয়া আক্তারকে হত্যার দ্বায় স্বীকার করে জবানবন্দি দেন। সাদিয়া ওই গ্রামের সাইফুল ইসলামের কন্যা এবং রাজিয়া বেগম সাদিয়ার আপন ভাই নূর মোহাম্মদের স্ত্রী।

জানা গেছে, দীর্ঘদিন থেকে স্বামী বাড়িতে না থাকার কারণে রাজিয়া বেগমের শ্বশুর সাইফুল ইসলাম অনৈতিক কর্মকান্ডের জন্য রাজিয়া বেগমকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজিয়া বেগম রাজি না হওয়ায় বিভিন্ন অজুহাতে তাকে অত্যাচার করত শ্বশুড়, শ্বাশুড়িসহ পরিবারের সদস্যরা। সে কারণে রাগ ও ক্ষোপে শিশু ননদ সাদিয়া আক্তারকে গলা টিপে হত্যা করে বাড়ির পাশে তিস্তার শাখা নদীর কঁচুরি পানার নিচে রেখে দেয়। স্থানীয়রা শিশুর লাশটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। বিষয়টি জানতে পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরুতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ভাবি রাজিয়া বেগমকে থানায় নিয়ে আসে।

শ্বশুড় সাইফুল ইসলাম পুত্রবধুর স্বীকার উক্তিকে মিথ্যা বলে দাবি করেন। রাজিয়া বেগমের স্বামী নূর মোহাম্মদ বাড়িতে না থাকায় তার মতামত পাওয়া যায়নি।

থানার ওসি কেএম আজসিরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিয়া বেগম হত্যার দ্বায় স্বীকার করে। মঙ্গলবার রাজিয়া বেগমকে জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হলে তিনি ননদ শিশু সাদিয়া আক্তার হত্যার দ্বায় স্বীকার করেন। এনিয়ে থানায় হত্যা মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category