• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার ও অটোভ্যান উদ্ধার

দিনকাল বিডি / ১৮৪ Time View
প্রকাশঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ৩ আসামিকে গ্রেপ্তার ও চালককে হত্যার পর ছিনতাই করা অটোভ্যানটি উদ্ধার করেছে । থানার পুলিশ পরিদর্শক তদন্ত সেরাজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গত শুক্রবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে আসামি গ্রেপ্তার ও অটোভ্যান উদ্ধার করে। গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- আব্দুল জলির সরকার, আতাউর রহমান ও জহুরুল ইসলাম ভুট্ট। এছাড়া গত বুধবার রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের খংগুয়ার বিল নামক স্থানে চালককে হত্যা করে ছিনতাই করা অটোভ্যানটি সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের শামসুল হকের সেচ পাম্পের সামন হতে উদ্ধার করা হয়। পুলিশ পরিদর্শক তদন্ত জানান, ছিনতাইকারিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category