• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে ১৭৪ টেলিফোন সংযোগের মধ্যে চালু ১৬টি

দিনকাল বিডি ২৪ / ২১৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
“নাই টেলিফোন, নাই-রে পিয়ন, নাই-রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনি পাঠাইতাম” জনপ্রিয় এই গানের সাথে টেলিফোন অফিসের একটি সম্পর্ক রয়েছে। মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইজের কারণে অফিস-আদালত, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিগত টেলিফোন লাইন সমুহ বন্ধ হয়ে গেছে। সে কারণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার টেলিফোন অফিসটি এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

টেলিফোন অফিসের ব্যবহৃত সম্পদ সমুহ এখন পরিত্যক্ত হিসেবে পরিনত হচ্ছে। ঝাউ-জঙলে ভরে গেছে অফিসের জায়গা জমি। বর্তমানে অফিসে লাইনম্যান হিসেবে আব্দুল মতিন মিয়া এবং নিখিল চন্দ্র বর্মন কর্মরত রয়েছেন। তারা নিয়মিত অফিসে আসলেও তাদের কোন কাজ নাই।

লাইনম্যান নিখিল চন্দ্র বর্মন জানান, আজ থেকে ১৫ বছর আগে উপজেলার বিভিন্ন দপ্তরসহ ব্যক্তিগত মিলে মোট ১৭৪টি টেলিফোন লাইনের সংযোগ ছিল। বর্তমানে এর সংখ্যা দাড়িয়ে ১৬টি। মাঝে মাঝে তা ব্যবহার করেন গ্রাহকগণ। উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক তারা দায়িত্ব পালন করছেন। তার দাবি সরকারি দপ্তর সমুহে টেলিফোন সংযোগ চালু রাখা দরকার। কারণ এটি সরকারি প্রতিষ্ঠান। সেক্ষেত্রে অফিসটি চালু থাকত এবং ভাল ভাবে কার্যক্রম চলত।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ভাষ্য, টেলিফোন অফিসটি প্রায় আড়াই বিঘা জমির উপর অবস্থিত। দুই কক্ষ বিশিষ্ট ছোট একটি দু’তলা ভবন রয়েছে। বাকী জমিগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভবনটি নিয়মিত ব্যবহার না হওয়ায় দিন দিন ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। বর্তমানে ঝাউ-জঙলে ভরে গেছে। অফিসটি সংরক্ষণের জন্য সরকারি ভাবে জরুরী ভিত্তিত্বে ব্যবস্থা নেয়া একান্ত প্রয়োজন। তা না হলে জমি-জমা বেহাত হয়ে যেতে পারে।
টেলিফোন লাইন ব্যবহারকারি ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, এক সময় ব্যাপক হারে টেলিফোন লাইন ব্যবহার করতাম। এখন মোবাইল, হোয়াটআপ, ই-মেইল চালু হওয়ায় আর টেলিফোন ব্যহার করা হয় না। টেলিফোন ব্যবহারের ভাল দিক হচ্ছে, বিল কম আসে, নিরিবিলি কথা বলা যায়। কিন্তু এখন টেলিফোন ব্যবহার করতে আর মন চায় না।
ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার মো. মাসুদুর রহমান বলেন, সময়ের সাথে তালমিলে চলতে গিয়ে, টেলিফোনে আর কথা বলা হয় না। যেহেতু অফিসটি সরকারি সে কারণে প্রতিটি সরকারি দপ্তরে টেলিফোন চালু রাখা দরকার। বিষয়টি নিয়ে উপর মহলে কথা বলে সিদ্ধান্ত নেয়ার ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category