• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে ৫০০ কৃষক পেলেন কৃষি উপকরণ

দিনকাল বিডি ২৪ / ১৭৬ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
“বাঁচলে কৃষক, বাঁচবে দেশ-উন্নয়নের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপজেলার তারাপুর ইউনিয়নের ৫০০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ হস্তান্তর করা হয়েছে।

ঢাকা ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের সহযোগিতায় রোববার তারাপুর ইউনিয়নের জোরা চাতালে কৃষি উপকরণ হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, ঢাকা ব্যাংক লিমিটেড রংপুর শাখার ম্যানেজার অপারেশন শহিদুল ইসলাম, প্রেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড বগুড়া রিজিয়নের আরএম

আনিসুর রহমান, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল মান্নান আকন্দ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ, পেট্রোকেমের উপজেলা পরিবেশক শ্যামল কুমার সাহা, ইউপি সদস্যের প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমূখ। পরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ হস্তান্তর করেন অতিথিবৃন্দ। জানা গেছে, উপকরণ হিসেবে ধান বীজ, ৮ প্রকার সার, ৩ প্রকার কীটনাশক প্রদান করা হয়। যার দাম ৫ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category