• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরবন থেকে অপহৃত ১১ জেলে উদ্ধার

দিনকাল বিডি / ১৭৫ Time View
প্রকাশঃ বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি।।
মাছ ধরার সময় সুন্দরবন থেকে অপহৃত ১১ জেলেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) সকালে সুন্দরবন পূর্ববন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে এদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে শরণখোলা থানা পুলিশ ৩ জন এবং মোংলা থানা পুলিশ ৮ জনকে উদ্ধার করেছে। তবে অপহরণের সাথে জড়িত কোন দস্যুকে আটক করতে পারেনি পুলিশ।
গত ১৫ ডিসেম্বর বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগেরর চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বেড়ির খাল ও হরমল খালে জেলেবহর থেকে ১১ জনকে অপহরণ করে দস্যুরা। পরে জেলে প্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে দস্যুরা। শরণখোলা থানা পুলিশের অভিযানে উদ্ধারকরা জেলেরা হলেন, হানিফ হাওলাদার (৪৮),সোহেল মল্লিক (২৮) এবং আসাদুল শেখ (৩২)।
মোংলা থানা পুলিশের উদ্ধারকরা জেলেরা হলেন, মোঃ আকরাম হোসেন (৪২), আনিচ শেখ (২২), মোঃ মিলন শেখ (২৩), মোঃ রফিকুল ইসলাম খান (৩৫), শুকুর আলী বেপারি (৩০), মোঃ মনির বেপারী (৩৬), মোঃ অলি শিকদার (৪৮), ও মোঃ বকতিয়ার বেপারী (৩৫)। উদ্ধারকৃত জেলেদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল, মোংলা, মোরেলগঞ্জ, সদর এবং খুলনার বটিয়াঘাটা উপজেলায়।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, জেলেদের অপহরণের খবরে পুলিশ সুন্দরবনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে মোংলা ও শরণখোলা এলাকা থেকে ১১ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার কারণে, কোন বনদস্যুকে আটক করা সম্ভব হয়নি। বনদস্যুদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category