• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

স্বামী সন্তান রেখে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, বিয়ের চার মাস পর স্বামীর সর্বস্ব নিয়ে স্ত্রী উধাও

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ স্বামী সন্তান রেখে ফেসবুক ও টিকটকের মাধ্যমে পরিচয় ও বন্ধুত্ব গড়ে তোলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার চার মাস পর মিথিলা আক্তার মুক্তা (৩৬) নামের এক নারী তার আগের স্বামীর যোগসাজশে প্রেমিক স্বামী বিপুল হোসেনের বাসা থেকে দুই লক্ষাধিক টাকা ও গহনাসহ সর্বস্ব নিয়ে উধাও হওয়া একদিন পর তালাক দেয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে যহোশর জেলার বেনাপোল এলাকায়। এ ঘটনায় গত ২৭ অক্টোবর প্রেমের ফাঁদে পড়া স্বামী বিপুল হোসেন বাদি হয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা সদর এলাকার মিথিলা আক্তার মুক্তা, তার আগের স্বামী জাফর ইমাম সাগর ও স্বশুর জাফরুল ইমামের বিরুদ্ধে যশোহর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেনাপোল আমলী আদালতে প্রতারণা ও চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। আদালত বাদির দায়ের করা অভিযোাগটি আমলে নিয়ে ডিবি যশোহরকে তদন্ত করার নির্দেশ দেন।
মামলা সুত্রে জনাযায়, বেনাপোলের বিপুল হোসেনের সাথে মিথিলা আক্তার মুক্তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে পরিচয় ও তাদের মধ্যে প্রেমসম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা গত ২৩ জুন যশোহর এক লাখ টাকা দেনমোহর ধার্যে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। এ ভাবে সংসার করা কালে গত ৬ অক্টোবর আত্মীয়ের পরিচয়ে মিথিলার আগের স্বামী ও স্বশুড় বিপুল হোসেনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে মিথিলার বাবা স্ট্রোক করে ঢাকায় মরণাপন্ন রয়েছে এমন কথা বলে মিথিলা আক্তার বিপুল হোসেনের নিকট এক লাখ টাকা দেন এবং গোপনে আলমারি থেকে আরো এক লাখ ১৬ হাজার টাকা ও গহনা নিয়ে তার আত্মীয় পরিচয়ে যাওয়া আগের স্বামীর সাথে চলে আসার পরদিন ৭ অক্টোবর বিপুল হোসেনকে তালাকনামা পাঠিয়ে দেয়। বিপুল হোসেন জানায়, তিনি পাঁচবিবি মিখিলার খোঁজে পাঁচবিবি এসে জানতে পারে মিথিলা আক্তার মুক্তা অপর বিবাদিদের যোগসাজশে পুরুষদের প্রেমের ফাঁদে ফেলে একাধিক বিয়ে করার পর তাদের মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে তালাকনামা পাঠিয়ে প্রতারণা করে। তার দুই সন্তান রয়েছে। বিষয়টি জানার পর মিথিলা আক্তার মুক্তা, তার আগের স্বামী, স্বশুরের বিরুদ্ধে এই প্রতারণা মামলাটি করেন। মিথিলা আক্তার মুক্তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া য়ায়নি। তার স্বশুড় জাফরুল ইমাম জানায়, তার ছেলের স্ত্রী মিথিলা আক্তার মুক্তার ঘটনাটি তিনি শুনেছেন এবং যশোহর আদালতে মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category