• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই:এমপি হেলাল

দিনকাল বিডি / ১৬৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোটার : নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই আপনারা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। কারণ তিনি সুস্থ থাকলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবেই।

সোমবার বেলা ১১টার দিকে রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন পরিষদ আয়োজিত সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সঙ্গে ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এমপি হেলাল বলেন, ২০০৮ সালে জনগণের ভোটে ক্ষমতায় আসেন জননেত্রী শেখ হাসিনা। ক্ষমতা গ্রহণের পর তিনি সকল পর্যায়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার জন্যই আপনারা বিভিন্ন সরকারি ভাতার সুবিধা পাচ্ছেন। তার ১৫ বছরে ক্ষমতায় থাকার পর তিনি দেশের যে উন্নয়ন করেছেন, তা গত ৪০ বছরেও হয়নি। তাই আওয়ামীলীগ সরকারের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান তিনি। মতবিনিময় সভায় গোনা ইউনিয়নের সকল উপকারভোগী, স্থানীয় আওয়ামীলীগ ও তার সহেযাগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ প্রায় ৭ হাজার লোকজন অংশ নেয়।

গোনা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি। আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আকন্দ, প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, গোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category