• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

হল কক্ষে রাবি শিক্ষার্থীর বুকে ছুরিকাঘাত

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ মার্চ, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: হলের নিজ কক্ষে থাকা অবস্থায় বুকে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। শুক্রবার রাত সাড়ে ১১টায় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪নং ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।
আহত শিক্ষার্থীর নাম জয়দেব সাহা। তার বাসা নোয়াখালী। তিনি ওই হলের ৩৪১ নং রুমে থাকতেন। ওই শিক্ষার্থী মানসিক বিকারগ্রস্ত বলে জানিয়েছেন তার ছোট ভাই ও রুমমেট।

আহত শিক্ষার্থীর রুমমেট সাজ্জাদ বলেন, অনেকদিন ধরে সে অস্বাভাবিক আচরণ করছিল। আমি খবর দেওয়ার পর বাসা থেকে তার ছোট ভাই এসেছিল। আজ একসাথে খাওয়া দাওয়াও করেছে। তবে আহত জয়দেব বলেন তার ছোট ভাই তাকে ছুরি মেরেছে। তবে আসল ঘটনা জানি না।

এ বিষয়ে শাহ মখ্দুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, ঘটনা শোনামাত্র আমি হলে আসি। তাকে মেডিকেলে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সে রামেকের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। তবে সে নিজেই নিজেকে ছুরিকাঘাত করেছে নাকি অন্য কেউ করেছে এ বিষয়ে এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category