• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

হিলিতে কেজি প্রতি ১৫ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম

দিনকাল বিডি / ১৪৪ Time View
প্রকাশঃ বুধবার, ৩ মে, ২০২৩

হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।
দেশের কৃষকদের কথা চিন্তা করে গত ১৫ই মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট (এলসি) বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। আর এই সুযোগে দেশের কৃষকরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। যার ফলে এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ১৫ টাকা। বর্তমানে দিনাজপুরের হিলিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিলো ৩৫ টাকা দরে। ভারত থেকে আমদানি বন্ধ এবং দেশি পেঁয়াজের সরবরাহ কমের কারনে বেড়েছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। বুধবার (৩ মে) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে মিনহাজুল ইসলাম বলেন, দেশের বাজারে সব কিছুর দামই বেড়েই চলেছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার পর থেকে দেশের কৃষকরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে। ঈদের আগে পেঁয়াজ কিনছি ৩০ থেকে ৩৫ টাকা দরে। এখন সেই পেঁয়াজ ৫০ টাকা কেজি। সরকারের পক্ষ থেকে যদি এখনি কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সাধারণ মানুষের অনেক কষ্ট পোহাতে হবে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ। যার ফলে দেশের কৃষকরা দেশি পেঁয়াজের দাম বৃদ্ধি করে দিয়েছে। আগে প্রতি মণ পেঁয়াজ ৮০০ টাকা দরে কিনতাম। এখন ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে কিনতে হচ্ছে। আমরা খুচরা বিক্রেতারা বেশি দামে পেঁয়াজ কিনে বেশি দামে বিক্রি করছি। তবে আগের থেকে বিক্রি অনেকটাই কমে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category