• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
২১শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকালে বাগেরেহাট জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে জড় হয়। দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সরদার ফখরুল আলম সাহেব, আওয়ামী লীগ নেতা সরদার সেলিম, সরদার ওমর ফারুক, লিযাকত হোসেন লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সহকারী মোঃ শাহিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফা খানম, যুগ্ন সাধারন সম্পাদক তালুকদার রিনা সুলতানা, যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, কৃষক লীগের সভাতি আবুল হাশেম শিপন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদের, তাঁতী লীগের সাধারন সম্পাদক এ্যাড ইফতেখারুল ইসলাম রানা, ছাত্র লীগের সভাপতি মনিরুল ইসলামসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
২১ আগস্ট ২০০৪ বিকেল ৫টা ২২ মিনিটে বঙ্গবন্ধু অ্যাভিনিউর সামনে ট্রাকের ওপর বানানো মঞ্চে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার পরেই গ্রেনেড হামলা করে সন্ত্রাসীরা। ওই হামলায় ২৪ জন নিহত এবং আহত হয় কয়েকশত নেতাকর্মী ও সমর্থক। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category