• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের তিন টি উপজেলার ৩০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ মে, ২০২৪

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এর ৩য় ধাপের নির্বাচনে তিনটি উপজেলায় প্রতিদ্বন্দী ৩০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ মে) সকাল ১১ টায় জেলানিবৃাচন অফিসারের সম্মেলন কক্ষে রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা খুলনা মোঃ মাহফুজুর রহমান প্রার্থীদের মাঝে প্রতীক প্রদান করেন।

উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে বাগেরহাটের মোড়েলগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০ জন। শরণখোলা উপজেলায় চেয়ারম্যান পদে দুই জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন ও মোড়েলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দুই জন, ভাইস চেয়ারম্যান পদে দুই জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন এবং মোংলা উপজেলায় চেয়ারম্যান পদে চারজন , ভাইস চেয়ারম্যান পদে সাত জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা খুলনা মোঃ মাহফুজুর রহমান জানান, সোমবার বেলা ১১ টায় আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আগামী ২৯ মে বাগেরহাটের ৩টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আশা করছি সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category