• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

৪৭ নওগাঁ-২ আসনে নতুন স্বতন্ত্র দুইজন প্রার্থীর মনোনয়ন জমা

দিনকাল বিডি ২৪ / ২৯০ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ-২ আসনে নতুন স্বতন্ত্র ২ জন এমপি পদপ্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। পূনঃ তফসিলে ঘোষণা হওয়ায় গতকাল ১৭ জানুয়ারী বিকেলে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার টুকটুক তালুকদার এর নিকট নতুন প্রার্থী মেহেদী মাহমুদ রেজা ও মেজবাউল আলম কাজল এমপি পদে প্রতিদ্বন্দীতার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামী ১২ই ফেব্রুয়ারী ৪৭ নওগাঁ-২ আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. গোলাম মওলা জানান, আজ ১৮ জানুয়ারী বিকেল সাড়ে ৩ টায় জমাকৃত এসব মনোনয়ন ফরম জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা হবে এবং দাখিলকৃত কাগজপত্র সবকিছু সঠিক থাকলে নিয়ম অনুযায়ী যথা সময়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ প্রদান করা হবে।

উল্লেখ্য মনোনয়ন ফরম বাতিল হওয়ার পর রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থীতা ফেরত পাওয়া স্বতন্ত্র এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক গত ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করায় ৭ জানুয়ারী এই আসনে নির্বাচন স্থগিত ঘোষনা করে নির্বাচন কমিশন।

পরেঃ চলতি বছরের ৮ জানুয়ারী নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম পূনঃ তফসিল ঘোষনা করে ১২ই ফেব্রুয়ারী ভোট গ্রহণের তারিখ নির্ধারন করেন। আগামী ২৬ জানুয়ারী থেকে প্রার্থীদের বৈধতা সাপেক্ষে নতুন প্রার্থীরা প্রতীক বরাদ্দ ও প্রচারনা করতে পারবেন ।

এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান এমপি শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির এড.তোফাজ্জল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম পূর্বের তফসিলে বৈধ প্রার্থী হিসেবে আছেন এবং প্রতিদ্বন্দীতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category