• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

অজানা ইতিহাস জানাতে পাঠাগারটি নান্দনিকভাবে সাজানো হবে ঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ রবিবার, ২০ আগস্ট, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন,বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব পাঠাগার হবে তরুণ প্রজন্মের বাতিঘর। এখানে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ওপর রচিত বই, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লিখিত বই, বিখ্যাত জার্নাল গুলোর পাশাপাশি সব ধরনের বই এখানে স্থান পাবে। অজানা ইতিহাস নতুন প্রজন্মের কাছে জানান দিতে, জাতির পিতার সহধর্মিণী ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গর্বিত মাতা মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর নামে প্রতিষ্ঠিত পাঠাগারটি খুবই নান্দনিকভাবে সাজানো হবে।
শনিবার (১৯ আগষ্ট) উপজেলার আড়ানী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পিয়াদাপাড়া গ্রামে পাঠাগারটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সরকারের সাফল্য, উন্নয়ন কর্মকান্ড ও নারী উন্নয়নে প্রধানমন্ত্রীর ভ‚মিকা অপরিহার্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন ,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যার সুফল পাচ্ছ জনগণ।

অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম মুকুট, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী, সহকারি কমিশনার (ভ‚মি) জুয়েল আহম্মেদ, উপজেলা পরিষদের নারি চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা,আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহসানুল ইকবাল বুলবুল, কবি মোবারক হোসেন, যুবলীগ নেতা মাসুদ পারভেজ কলিন্স প্রমুখ। পরে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১১ জন মেধাবী শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়।

জানা যায়, আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের এমএম জিয়াউল হকের দানকৃত ২ শতাংশ জমিতে পাঠাগারটি প্রতিষ্ঠিত করা হয়। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, পাঠাগারটি নির্মাণকাজ বাস্তবায়ন করেন,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর(বাঘা,রাজশাহী)।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category