• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

অবিশ্বাস্য হলেও সত্য: চট্টগ্রামের মীরসরাইয়ে ১৭০ সরকারি বিদ্যালয়ে নেই কোনো শহীদ মিনার!

দিনকাল বিডি / ৯২ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম:: পুরোপুরি অবিশ্বাস্য হলেও সত্য উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে ১৭০ শহীদ মিনার শুধু ভাষা সংগ্রামের স্মারক-ই নয়, সেটা বাংলাদেশী জাতীর জাতিসত্তা, ইতিহাস ও দেশপ্রেমের-ই প্রতীক বলা চলে। অথচ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা বাধ্যতামূলক হলেও ভাষা আন্দোলনের ৭৩ বছরে ও মীরসরাই উপজেলার ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭০টি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো শহীদ মিনার!
শহীদ মিনার রয়েছে মাত্র ২১টি বিদ্যালয়ে। সরকারি ভাবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ বিভিন্ন জাতীয় দিবস গুলো পালন করার নির্দেশনা রয়েছে। আর এ সব দিবসে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার কথা থাকলে ও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় তা করা হয় না বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে। কিছু কিছু বিদ্যালয়ে অস্থায়ী বেদি নির্মাণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় বলে ও সূত্র জানায়।
সরেজমিনে দেখা যায়, মীরসরাইয়ে উপজেলার জোরারগঞ্জের আরফান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফয়েজ উল্ল্যাহ মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো শহীদ মিনার। শুধু ওই গুলো বিদ্যালয়-ই নয়, ওই রকম ১৭০টি প্রাথমিক বিদ্যালয়ে ও নেই কোনো শহীদ মিনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category