• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আইন-শৃংখলা- আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে আনসার ভিডিপি

দিনকাল বিডি / ১৮৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় উপজেলা আনসার-ভিডিপির সমাবেশ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। বৃহসপতিবার(০১-১২-২০২২) উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় এর আয়োজন করে। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার। সমাবেশে বেতনভাতা বৃদ্ধির দাবি জানান আনসার-ভিডিপির সদস্যর।
অনুষ্ঠানের প্রধান অতিথি, রাজশাহীর আনসার ব্যাটালিয়ন (৪) এর পরিচালক ও জেলা কমান্ডেন্ট (অতিঃ দায়িত্ব) কামাল হোসেন বলেন, আইন-শৃংখলা পরিস্থিতি ও আর্থসামাজিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে অর্থনীতির চালিকাশক্তি কলকারখানাসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানে আনসার সদগস্যগণ কঠোর পরিশ্রম আর নিষ্ঠার সাথে নিরাপত্তার দায়িত্ব পালন করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী(ভিডিপি)’র সদস্যরা । নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি এ বাহিনী যুব ও নারীদেরকে বিভিন্ন পেশায় বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি ওসি সাজ্জাদ হোসেন বলেন, জনসম্পৃক্ত সুশৃঙ্খল এ বাহিনী পরিবার পরিকল্পনা, জনস্বাস্থ্য, দুর্যোগ মোকাবিলা, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, নারী ও শিশুপাচার রোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অনবদ্য অবদান রাখছে। ।
নির্বাহি অফিসার শারমিন আখতার বলেন,নারীর ক্ষমতায়ন, জনকল্যাণ ও উন্নত জাতি গঠনে এ বাহিনীর বহুমুখী উন্নয়নমূলক কর্মতৎপরতা সত্যিই প্রশংসনীয়। এছাড়াও খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ড এ বাহিনীর সদস্যরা অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। স্বাগত বক্তব্যকালে উপজেলা আনসার-ভিডিপি অফিসার মিলন দাস বলেন,স্বাধীনতা যুদ্ধকালে প্রায় ৪০ হাজার রাইফেল নিয়ে আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়। যুদ্ধে আনসার বাহিনীর ৯ জন কর্মকর্তা, ৪ জন কর্মচারী ও ৬৫৭ জন আনসারসহ সর্বমোট ৬৭০ জন শহীদ হন। বাহিনীর ১ জন বীর বিক্রম এবং ২ জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন। ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনী প্রতিষ্ঠার পর থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সাংবাদিক নুরুজ্জামান, আনসার ভিডিপির সদস্য আসাদুজ্জামান,শাপলা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন,কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান। আলোচনাসভা শেষে অতিথিদের সন্মাননা ক্রেষ্ট ও উপজেলা আনসার-ভিডিপির দলনেতা ও দলপতিদের পুরুস্কার প্রদান করা হয়।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category