• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ওলামা মশায়েখদের বিনাকারণে হত্যা করা হয়েছে..বাবুল

দিনকাল বিডি / ১৪৪ Time View
প্রকাশঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫

গৌতম কুমার মহন্ত,স্টাফ রিপোর্টারঃ বিগত শৈরাচারী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে দেশের শতশত আলেম ওলামা-মাশায়েখদের বিনাকারণে হত্যা ও নির্যাতন করা হয়েছে।একই সঙ্গে তাদের নির্যাতন ও জুলুম থেকে রক্ষা পায়নি হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ। ৮ মার্চ নওগাঁর মহাদেবপুর মডেল স্কুল মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে ওইসব কথা বলেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলে হুদা বাবুল।উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী এবং এতিম শিশু এ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ সুলতান মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, মাদ্রাসা অধ্যক্ষ মোঃ সিহাব উদ্দিন প্রমুখ। এছাড়াও উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ওয়াজেদ আলী,সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক ইথার রহমান ও আপেল মাহমুদ পল্টুসহ দলটির বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category