• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আগামী কাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা: সব ধরনের প্রস্তুতি চট্টগ্রাম বোর্ড’র

দিনকাল বিডি / ৭৮ Time View
প্রকাশঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। পরীক্ষার সকল সরঞ্জাম ইতোমধ্যে পৌঁছে গেছে কেন্দ্রে। নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার লক্ষে গতকাল চট্টগ্রাম শিক্ষবোর্ডে ভিজিলেন্স টিমের সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে পরীক্ষা কেন্দ্রের যাবতীয় নিয়ম–কানুন সম্পর্কে আলোকপাত করা হয়। পরীক্ষা গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে। এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ১৩ মে। ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এক হাজার ১৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট এক লাখ ৪০ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ২১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে নিয়মিত শিক্ষার্থী রয়েছে এক লাখ ১৭ হাজার ৯১৫ জন, অনিয়মিত ২২ হাজার ৬০১ জন এবং মানোন্নয়ন ১১২ জন শিক্ষার্থী রয়েছে। ছাত্র রয়েছে ৬১ হাজার ৬২৯ জন, ছাত্রী রয়েছে ৭৮ হাজার ৯৯৯ জন। বিজ্ঞার বিভাগের রয়েছে ৩৫ হাজার ৫৩০ জন, ব্যবসায় বিভাগের ৫৭ হাজার ৩২১ জন এবং মানবিক বিভাগের রয়েছে ৪৭ হাজার ৭৭৭ জন শিক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পাঁচ জেলার মধ্যে চট্টগ্রাম জেলায় রয়েছে ৯৯ হাজার ৭৯ জন, কক্সবাজার জেলায় ২১ হাজার ৮০ জন, রাঙামাটি জেলায় ৭ হাজার ৯৬৭ জন, খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ১৭২ জন এবং বান্দরবান জেলায় রয়েছে ৪ হাজার ৩৩০ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারে চট্টগ্রাম জেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ৯৯ হাজার ৯৫ জন। ছাত্র সংখ্যা ৪৩ হাজার ৫৯৫ জন, ছাত্রী সংখ্যা ৫৫ হাজার ৫০০ জন। চট্টগ্রাম জেলায় মোট কেন্দ্র রয়েছে ১২৮টি, এর মধ্যে মহানগরে রয়েছে ৩৯টি, উপজেলায় ৮৯টি। এছাড়া চট্টগ্রাম জেলায় ভোকেশনালের কেন্দ্র রয়েছে ২১টি, এরমধ্যে মহানগরে ২টি, উপজেলায় ১৯টি। দাখিল পরীক্ষার মোট কেন্দ্র রয়েছে ২৯টি, এরমধ্যে মহানগরে ৬টি, উপজেলায় ২৩টি। তবে চট্টগ্রামে দাখিল ও ভোকেশনালের পরীক্ষার্থী সংখ্যা জানা যায়নি।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ আজাদীকে বলেন, এসএসসি পরীক্ষা উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ (মঙ্গলবার) পরীক্ষা উপলক্ষে ভিজিলেন্স টিমের সদস্যদের নিয়ে একটি বৈঠক হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে আমাদের দুই ধরনের টিম কাজ করবে। একটি সাধারণ আরেকটি স্পেশাল টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category