• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আগামী ৯ অক্টোবর থেকে পার্বতীপুর থেকে দীর্ঘ দিন পর আবারো চালু হচ্ছে ডেমু ট্রেন

দিনকাল বিডি / ২০৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দীর্ঘদিন অকেজো অবস্থায় পড়ে থাকা ডেমু ট্রেন দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত লোকোমোটিভ ওয়ার্কশপ থেকে দেশিয় প্রযুক্তিতে সংস্কার করা হয়েছে। ইতোমধ্যে ট্রেন চালানোর রুট ও সময়সূচির প্রকাশ করা হয়েছে যা আগামী ৯ অক্টোবর ২০২২ থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

জানা যায়,ডেমু ট্রেনটি পার্বতীপুর-রংপুর রুটে চলাচলের সময় বিকেল ৫ টা ১৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে যাবে এবং
বিকেল ৬ টা ১০ মিনিটে রংপুরে পৌঁছাবে। একই রুটে বিকেল ৬ টা ২০ মিনিটে বংপুর ছেড়ে সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে পার্বতীপুরে পৌঁছাবে।

পরবর্তীতে কর্মদক্ষতা সন্তোষজনক হলে দিনাজপুর-পার্বতীপুর রুটে ডেমু ট্রেন চালানো হবে। পার্বতীপুর-দিনাজপুর ছাড়ার সময় দুপুর ৩ টা ২০ মিনিট এবং পৌঁছানোর সময় বিকেল ৪ টা ৫ মিনিটে। একই রুটে দিনাজপুর-পার্বতীপুর
ছাড়ার সময় বিকেল ৪ টা ১৫ মিনিটে এবং
পৌঁছানোর সময় বিকেল ৫ টা ০০ মিনিট।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার (কেলোকা) প্রধান নির্বাহী (সিইএক্স) প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম বলেন,আগামী ৯ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে ডেমু ট্রেন উদ্বোধন করা হবে। ওই দিন বেলা ১১ টায় পার্বতীপুর রেল স্টেশনে মাননীয় রেল মন্ত্রী ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category