• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আগুন সন্ত্রাস রুখে দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: আইজিপি

দিনকাল বিডি / ১৮৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, আগুন সন্ত্রাস রুখে দিতে প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশে আবারো আগুন সন্ত্রাসের মত নাকশকতা দেখা দিলে আগের মতই কঠোর জবাব দেয়া হবে।
বুধবার (২৩ নভেম্বর) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে মাদক ও সন্ত্রাসবিরোধী সূধী সমাবেশে এ কথা বলেন আইজিপি।
তিনি বলেন, আমরা বিশ্বস করি আমরা ইতোপূর্বে আগুন সন্ত্রাস যেভাবে মোকাবেলা করেছি আগামী দিনেও সন্ত্রাসসহ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে আমরা সেই ভাবেই মোকাবেলা করতে আইনশৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে।
আমরা সবাই এক সঙ্গে কাজ করে দায়িত্ব পালন করে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে। এতে আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। কিন্তু মাদকের ক্ষেত্রে এখনো স্বস্তি আসেনি। আমি বিশ্বাস করি মাদকের এই সমস্যা থেকেও আমরা একদিন মুক্ত হব।
আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তিনি বলেছেন, মাদক ও সন্ত্রাস থাকলে বিদেশী বিনিয়োগ হবে না দেশে কেউ আসবে না। আমরা সমাজ থেকে এগুলো দূর করার জন্য একসাথে কাজ করে যেতে চাই।
সূধী সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। অন্যদের মধ্যে বক্তব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ মীর ইকবাল, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহারিয়ার, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন, মহানগর আওয়অমী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলি সরকার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category