• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আট বছরেও প্রতিকার পাননি আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ির ক্ষতির অভিযোগ

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে প্রতিবেশির লাগানো গাছের ডাল ভেঙ্গে পড়ে বসতবাড়িসহ টিনের ছাউনির ব্যাপক ক্ষতি করার অভিযোগ করে দীর্ঘ আট বছরেও তার কোন প্রতিকার পাননি বীর মুক্তিযোদ্ধা তহির উদ্দীন। বর্ষা কালের আগেই বিষয়টির সুরাহা না হলে তার বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশংকা রয়েছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় গত ১৪ ফেব্রæয়ারী লিখিত অভিযোগ করেছেন ওই বীর মুক্তিযোদ্ধা।

থানায় দয়ের করা অভিযোগে জানাযায়, আদমদীঘির ডহরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা তহির উদ্দীন আধাপাকা ঘরের টিনের ছাউনি দিয়ে পরিবারসহ বসবাস করে আসছেন। তার বসত ঘরের পাশের জমির মালিক হাজি আবুল কালামের জমি রয়েছে। সেই জমিতে বীর মুক্তিযোদ্ধা তহির উদ্দীনের বাড়ি ঘেঁষে মেহগুনি গাছ লাগান।

গাছ গুলো বড় হয়ে তার শিকর বসত ঘরের দেয়াল ভেদ এবং বিভিন্ন সময় ঝড় ও সামান্য বাতাসে ডালপালা ভেঙ্গে ঘরের টিনের ছ্উানির উপড় পড়ে টিন ভেঙ্গে ব্যাপক ক্ষতি করে আসছে। ওইসব গাছ অপসারণের জন্য ২০১৫ সালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ করেও তিনি কোন সুরাহা পাননি। সম্প্রতি পুনরায় ইউপি চেয়ারম্যানের নিকট গাছ অপসারণ করার আবেদন করলে গত ২৫ জানুয়ারী দু‘পক্ষ চেয়ারম্যানের নিকট হাজির হয়।

সেখানে গাছ অপসারণ নিয়ে নানা কথা কাটাকাটির এক পর্যায়ে হাজি আবুল কালাম ও টুকু নামের দুই ব্যক্তি বীর মুক্তিযোদ্ধাকে তার বসতবাড়ি থেকে উচ্ছেদ করা ও গালিগালাজসহ নানা হুমকি দেয়। দীর্ঘ আট বছর যাবত তিনি কোন প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে ওই বীর মুক্তিযোদ্ধা নিজের ও তার পরিবারের নিরাপত্তা ও গাছ অপসারণ করার জন্য একটি লিখিত অভিযোগ আদমদীঘি থানায় দাখিল করেন। হাজি আবুল কালামের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার জানান ঘটনাস্থল পরিদর্শন করে পদক্ষেপ গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category