• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৫৯৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আব্দুস ছালাম , আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের নিয়ে ইফার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মারুফ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, মসজিদ ভিত্তিক এই শিক্ষা কার্যক্রম শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে

এবং তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এই কার্যক্রমের সাথে জড়িত সকল শিক্ষক ও কেয়ারটেকারদের আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইফার মাস্টার ট্রেইনার মাওলানা মাসুম বিলাহ, আত্রাই উপজেলা ফিল্ড সুপারভাইজার আকবর হোসাইন, উপজেলা মডেল কেয়ারটেকার আবুল হোসেন, সাধারণ কেয়ারটেকার মাওলানা আব্দুল জলিল, রেজাউল করিম, হাফেজ আব্দুর রাজ্জাক, শিক্ষক হাফেজ রফিকুল ইসলাম, হাফেজ আব্দুল আলীম এবং হাফেজ আব্দুল মোমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category