• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন ও উন্নয়ন মেলার উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৩২ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার-“সেবা ও উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে

রবিবার(১৭ সেপ্টেম্বর) বৈকাল ৩ ঘটিকায় তিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন এবং বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।এবং র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।

তিনি বলেন,দেশে প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস। জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ইউএনও সঞ্চিতা বিশ্বাস আরও বলেন-দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মধ্যে সেতুবন্ধন আরো দৃঢ় হবে।

স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি,স্যানিটেশন,শিক্ষা,চিকিৎসা,সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।

তিনি বলেন,বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম,মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর,

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, আনসার ভিডিপি অফিসার মোঃ আমিনুল হক,যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্যগণ,উদ্যোক্তা,পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উন্নয়ন মেলার কর্মসূচীতে অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category