• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ের পতিসরে আজ পালিত হচ্ছে কবি গুরুর ১৬৪তম জন্মজয়ন্তী

দিনকাল বিডি ২৪ / ১৭৬ Time View
প্রকাশঃ বুধবার, ৭ মে, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

আজ ২৫বৈশাখ
(৮মে), বাংলা সাহিত্যের অনন্য শ্রষ্টা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম
জন্মবার্ষিকী। তিনি আমাদের সাহিত্য, সংস্কৃতি ও চিন্তার জগতে এনেছেন
নবজাগরণ। রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যের কবি নন, তিনি ছিলেন নোবেলজয়ী
সাহিত্যিক, যাঁর লেখনী পেরিয়ে গেছে সীমান্ত, যিনি গান, কবিতা, গল্প,
নাটক ও প্রবন্ধের মাধ্যমে ছুঁয়ে গেছেন মানবজীবনের সব অনুভূতির স্তর।

এই বিশেষ দিনে নওগাঁর আত্রাই উপজেলার প্রতিসর গ্রামে বিশ^কবির
স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে পালিত হচ্ছে কবিগুরুর ১৬৪তম জন্মজয়ন্তী।

এ উপলক্ষে এখানে ৩দিন ব্যপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার
আয়োজন করা হয়েছে। এক সময় এই কাছারি বাড়িতেই কবিগুরু দায়িত্ব পালন
করেছিলেন জমিদারির কাজের অংশ হিসেবেএবং এখানেই বসে অসংখ্য
গান,কবিতা রচনা করেছেন তিনি। সেই স্মৃতি আজও বয়ে বেড়ায় প্রতিসরের
মানুষ, গর্বিত করে এই জনপদকে।

রবীন্দ্রজয়ন্তীর উৎসবমুখর অনুষ্ঠানকে ঘিরে পতিসরের আশপাশের গ্রামগুলোতে
উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। নওগাঁর রাণীনগর, আত্রাই, নাটোরের সদর
উপজেলা এবং বগুড়ার আদমদীঘি ও নন্দীগ্রাম উপজেলার গ্রামগুলোতে এই উৎসব
ছড়িয়ে পড়েছে।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, কবিগুরুর জন্ম
বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এবার কেন্দ্রীয় ভাবে কোন অনুষ্ঠান হচ্ছে না
কাচারীবাড়ি পতিসরে। তবে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা
প্রশাসনের পক্ষ থেকে জাতীয় ভাবে তিন দিনের নানা কর্মসূচি গ্রহণ করা
হয়েছে। অনুষ্ঠানের প্রথমে দিনে বরীন্দ্রনাথ ও বাংলাদেশ শীর্ষক এক আলোচনা
সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজশাহী
বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি‘র। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ
সাফিউল সারোয়ার বিপিএম,।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ,বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মো: বেলাল গেহাসেন ও নওগাঁ সরকারী কলেজের বাংলা
বিভাগের সহকারী অধ্যাপক ড.মোহাম্মদ শামসুল আলম আলোচক হিসেবে
উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, নওগাঁ জেলা
প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ।

এছাড়া দেবেন্দ্র মঞ্চে জেলার বিভিন্ন
এলাকার লোকজ সংস্কৃতি ও স্থানীয় বরীন্দ্র গবেষকদের অংশগ্রহণে একটি মেলা
অনুষ্ঠিত হবে। মেলা শেষে জেলা, রাণীনগর ও আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমীর
নিয়মিত শিল্পীদের পরিবেশনায় থাকছে বরীন্দ্র সংগীত।
এছাড়া স্থানীয় একটি কলেজ মাঠে ঐতিহ্য হিসেবে তিনদিন স্থানীয়দের
সহযোগিতায় উপজেলা প্রশাসন বরীন্দ্র মেলার আয়োজন করেছে।

যেখানে
মাছের মেলা, জামাই মেলাসহ অন্যান্য গ্রামীন লোকজ সংস্কৃতির পসরা
থাকছে। মেলায় শিশুদের জন্য থাকছে আকর্ষনীয় বিভিন্ন আয়োজন। থাকবে

সাকার্স, ক’পের মধ্যে মোটরসাইকেল খেলা, নাগরদোলাসহ বিভিন্ন
আয়োজন।
রবীন্দ্রনাথ ঠাকুর ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি,
কলকাতায় জন্ম গ্রহন করেন।

এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িই ছিল তাঁর
শৈশব, বেড়ে ওঠা এবং সাহিত্যচর্চার সূচনাস্থল। তিনি ১৮৯১ খ্রিষ্ট্রাব্দে
জানুয়ারী মাসে প্রথম নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে আগমন করেন এবং
২৭জুলাই ১৯৩৭খ্রিষ্ট্রাব্দে শেষ বারের মতো পতিসরে আগমন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category