• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

আত্রাইয়ে আত্মহত্যার প্ররোচনায়মামলা ॥ প্রেমিক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে ২০ বছর বয়সি এক
যুবতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে নিজ বাড়ীতে
গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

এঘটনায় যুবতির
বাবা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন।

দায়েরকৃত মামলায় পুলিশ ওই যুবতির প্রেমিক মহন কুমার (৩৫) কে গ্রেফতার
করেছে।

গ্রেফতার মহন কুমার উপজেলার ইসলামগাঁথী গ্রামের মানিক চন্দ্রের
ছেলে এবং ওই যুবতি একই উপজেলার প্রত্যন্তঞ্চলের বাসিন্দা।

গ্রেফতার মহনকে
আদালতে এবং যুবতির মরদেহ উদ্ধার করে শনিবার দুপুরে ময়না তদন্তের জন্য মর্গে
প্রেরণ করেছে পুলিশ।

দায়েরকৃত মামলার বরাদ দিয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
সাহাবদ্দীন জানান,মসলিম সম্প্রদায়ের ওই যুবতি ৯ম শ্রেনীতে লেখা পড়া করার
সময় মহন কুমার তাকে প্রাইভেট পড়াতো।

সেই সময় থেকে উভয়ের মধ্যে
প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এসময় মহন কুমার হিন্দু ধর্ম ত্যাগ করে
যুবতিকে বিয়ের প্রলোভন দেয়।

বর্তমানে যুবতি অনার্সে ভর্তির জন্য
ঢাকায় কোচিং করছিলেন। এরই মধ্যে যুবতি বাড়ীতে এসে শুক্রবার সকাল সাড়ে
১০টা নাগাদ আত্রাই রেলগেট এলাকায় মহনকে ডেকে বিয়ের প্রস্তাব
দেয়।এসময় মহন জানায় মরে গেলেও তাকে বিয়ে করতে পারবেনা।

এরপর ওই যুবতি
বাড়ীতে এসে ক্ষোভে এবং লোক লজ্জার ভয়ে শনিবার সকালে শয়ন ঘরের সেলিং
ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান,এঘটনায় যুবতির বাবা বাদী হয়ে
আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার
প্রেক্ষিতে অভিযান চালিয়ে মহনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার
করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং
গ্রেফতার মহন কুমারকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category