• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে উপজেলা চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন পত্র দাখিল

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

গতকাল বৃহস্পতিবার আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের ছিল শেষ দিন। এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আলহাজ্ব মো. এবাদুর রহমান প্রামাণিক, সনৎ কুমার প্রামাণিক, মোছা. মমতাজ বেগম, মো. আক্কাছ আলী প্রামাণিক, মো.আজিজুর রহমান পলাশ, শেখ মো. একরামুলবারী রঞ্জু, মো. আলমগীর হোসেন বাবর ও মো. মহাতাব উদ্দিন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মো. হাফিজুল শেখ, মো. আফছার প্রামাণিক ও মো. আব্দুর রাজ্জাক মন্ডল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী, মোছা. মিতু বানু, মোছা. শামছুন নাহার, রওশন আরা পারভিন ও মোছা. মেরিনা আকতার।

উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো.ইমরান হোসেন বলেন, এ উপজেলায় মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৫ মে. মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট গ্রহন ২৯ মে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ১৫২ জন। এর মধ্যে পুরুষ ৮৬ হাজার ৩৭২ এবং মহিলা ৮৩ হাজার ৩৭৮ এবং তৃতীয় লিঙ্গ ভোটার ২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category