• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আত্রাইয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতণ

দিনকাল বিডি / ১৮৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকালাইয়ের বীজ এবং সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক,ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান,মহিলা ভাইন চেয়ারম্যান মমতাজ বেগম,কৃষি কর্মকর্তা কেএম কাওছার হোসেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা জানান, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে ৬০জনকে এক কেজি করে পেয়াজের বীজ এবং ২০জনকে এক কেজি করে মাসকালাইয়ের বীজ এবং সার ও উপকরণ বিতরণ করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category