আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার জন্য ভ্যান যোগে চাপাতি ও এসএস পাইপ নিয়ে যাবার সময় বাচ্চু (৩৫) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক বাচ্চু উপজেলার সাহেবগঞ্জ গ্রামের আব্দুস ছালামের ছেলে। শনিবার দুপুরে উপজেলার সাহেবগঞ্জ সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১১জনকে আসামী করে রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক বাচ্চুকে গতকাল রোববার আদালতে সোর্পদ করা হয়েছে।
থানাপুলিশ ও দায়েরকৃত মামলা সুত্রে জানাগেছে, উপজেলার সাহেবগঞ্জ সরদার পাড়া গ্রামের এসএম শাহীদ শিবলুর সাথে একই গ্রামের আনোয়ারুল ইসলামের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে শিবলু জমিতে হাল চাষ করতে গেলে আনোয়ারুলের সাথে বিরোধ সৃষ্টি হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বাচ্চু ভ্যান যোগে কয়েকটি এসএস পাইপ ও একটি চাপাতি সাদৃশ্য নিয়ে যাবার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। এঘটনায় শিবলু বাদী হয়ে শনিবার রাতে বাচ্চু,আনোয়ারুলসহ ৫জনকে এজাহারনামীয় ও আরো ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেন।
আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) লুৎফর রহমান বলেন, চাপাতি সাদৃশ্য একটি ও এসএস পাইপসহ স্থানীয় লোকজন বাচ্চুকে আটক করে থানায় সোর্পদ করেছে। এঘটনায় শিবলু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটক বাচ্চুকে গতকাল রোববার আদালতে সোর্পদ করা হয়েছে।