আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজন ছিনতাইকারি ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ছিনতাই হওয়া একটি অটোচার্জার, ৫৩ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি ) দিনভর অভিযান চালিয়ে এসব উদ্ধার ও চারজনকে গ্রেফতার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গত ১১ জানুয়ারি রাতে আরজি নওগাঁর ইমরান হোসেন নামের এক ব্যক্তির ব্যাটারি চালিত অটোচার্জার গাড়ি আদমদীঘির সান্তাহার এলাকা থেকে যাত্রী বেশে কয়েকজন ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রযুক্তি ব্যবহার করে গত বৃহস্পতিবার দুপুরে সান্তাহারের তারাপুর কার্লভাটের নিকট থেকে ছিনতাই হওয়া অটোচার্জার উদ্ধারসহ দুই ছিনতাইকারিকে গ্রেফতার করা হয়। এরা হলো, আরজি নওগাঁয় বসবামকারি আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব হোসেন (২২) ও নিউ সাহাপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে ফারুক হোসেন (৪০)। এছাড়া একই দিন উপজেলার পোওতা এলাকা থেকে ৫৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে মিজানুর রহমান ((৩০) এবং কালাইকুড়ি পুকুরপাড় হতে ১০০ গ্রাম গাঁজাসহ সান্তাহার চা বাগান এলাকার সাজেদুর রহমান সাজুর ছেলে নুর নেওয়াজ মো: নাছিম াাহম্মেদ দোলন ওরফেমাসুদ (৩২) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ওইদিন বিকেলে আদালতে প্রেরন করা হয়েছে।
#