খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদদীঘির জিনইর গ্রামের প্রবিন আওয়ামীলীগের সদস্য শ্রমিক লীগ নেতা শাহাজাহান আলী হটাৎ করেই স্টোক রোগে আক্রান্ত হয়ে এখন শর্য্যাশায়ী।
তিনি অর্থাভাবে সুচিকিৎসা করতে পারছেন না। গতকাল রোববার (১০ ডিসেম্বের) সকালে তিনি অসুস্থ্য শাহাজাহান আলী দলীয় নেতাকমির্দের সাথে দেখা করতে একটি অটোরিক্স্রা যোগে আদমদীঘি সদরে আসেন। এসময় বগুড়া-৩ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী সিরাজুল ইসলাম খান
রাজু তাকে দেখতে পেয়ে তার শারীরিক খোঁজ খবর নেন এবং তার সুচিকিৎসা বাবদ নিজ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। এছাড়াও তার আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন।