• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে দুপচাঁচিয়া ইসলামিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার (৮ জানুয়ারী) সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত আদমদীঘি উপজেলা সদরে বাসস্ট্যান্ড চত্বরে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে নারী ও পুরুষদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন, অর্থোপেডিক, ট্রমা, স্পাইন স্পেশালিস্ট ও সার্জন ডাঃ আব্দুল আলীম, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ যুথিকা খাতুন, চর্ম ও যৌন এবং এলার্জী রোগ বিশেষজ্ঞ ডাঃ ফাতেমা তুজ জোহরা। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামীর আমির আতোয়ার হোসেন, সহ সেক্রেটারী মাওলানা আব্দুল জব্বার, দুপচাঁচিয়া ইসলামিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক (মার্কেটিং) আবু বক্কর সিদ্দিক লিটন, পরিচালক (অর্থ) মাজফুজুর রহমান রোকন, মার্কেটিং অফিসার আবু বক্কর সিদ্দিক, আবুল বাসার, রিয়াজ উদ্দিন, শেফালী খাতুন প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক নারী ও পুরুষ রোগীকে বিনামূরে‌্য চিকিৎসা সেবা দেয়া হয় বলে কর্তৃপক্ষ জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category